আপনি যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চান তাহলে অবশ্যই আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ার খরচ এবং আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৫ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
তাই আজকের এই পোস্টে আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ ও স্কলারশিপ ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আসুন, দেরি না করে মূল আলোচনা শুরু করি।
আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫
পৃথিবীর অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর বিভিন্ন দেশ হতে শিক্ষার্থীরা ইসলামিক শিক্ষা অর্জন করতে আসে।
তবে যে কেউ ইচ্ছা করলে এই বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে না। কেননা আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য শিক্ষার্থীর কিছু যোগ্যতা থাকতে হবে। এজন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা সমূহ জানতে হবে। নিচে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা সমূহ উল্লেখ করা হলো:
- প্রথমত শিক্ষার্থীকে এসএসসি বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
- আরবি ভাষায় দক্ষতা থাকতে হবে;
- বিশেষ করে আরবি লেখা পড়া এবং তার অর্থ জানতে হবে এবং আরবি লেখা জানতে হবে;
- পবিত্র কুরআন ও হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে;
- ইসলামিক ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে;
- শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
মূলত এই কয়েকটি যোগ্যতা হলেই আপনি আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবেন। এছাড়াও যদি অন্যান্য কোন যোগ্যতা ও দক্ষতা লাগে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ
যে সকল শিক্ষার্থীরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তাদের কমন একটা প্রশ্ন হচ্ছে এ বিশ্ববিদ্যালয় পড়ালেখার খরচ কেমন।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ দুই ভাগে বিভক্ত। প্রথমত কোন শিক্ষার্থী যদি আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পায় তাহলে তার পড়ার খরচ তুলনামূলকভাবে অনেক কম হয়।
আবার কোন শিক্ষার্থী যদি স্কলারশিপ না পায় তাহলে সম্পূর্ণ নিজ খরচে তাকে পড়ালেখার খরচ বহন করতে হবে। এজন্য শিক্ষার্থীর পড়ালেখার খরচ ব্যয়বহুল হয়।
দেখা যায়, কোন শিক্ষার্থী যদি স্কলারশিপ পায় তাহলে প্রতি মাসে তার ১০-১২ হাজার টাকা হলেই পড়াশোনার খরচ হয়ে যাবে।
আবার কোন শিক্ষার্থী যদি নিজ খরচে পড়ালেখা চালিয়ে যায়, অর্থাৎ স্কলারশিপ না পায় সে ক্ষেত্রে ২০-২৫ হাজার টাকা খরচ হতে পারে।
তবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ সম্পূর্ণ নির্ভর করবে নিজের উপরে। তাই সঠিকভাবে এই বিশ্ববিদ্যালয় পড়তে কত টাকা খরচ হবে তা কেউ বলতে পারবে না।
তবে আমরা আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর সব থেকে ভালো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পড়ার খরচ সম্পর্কে কথা বলে নিতে পারলে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ২০২৫
প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
স্কলারশিপ নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে পড়ালেখার খরচ অনেক কম হয় এবং অনেক বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায়। এই কারণে বেশিরভাগ শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আগ্রহী।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একবার স্কলারশিপ দেওয়া হয়। এই সময় আগ্রহী শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এজন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। https://azhar.edu.eg/ এটাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কি কি
আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। নিচে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কি কি তা উল্লেখ করা হলো:
- কুরআন শিক্ষা;
- ইসলামী আইন শিক্ষা;
- যুক্তিবিদ্যা;
- চিকিৎসা;
- বিজ্ঞান;
- ইংরেজি;
- ভাষা ও মানবিকতা;
- ব্যবসায় প্রশাসন;
- কৃষি শিক্ষা;
- তথ্য ও প্রযুক্তি।
এছাড়াও আরো অনেক বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ালেখা করানো হয়। মোটকথা এই বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী তার ইহকাল এবং পরকালের জীবন সম্পর্কে সকল বিষয়ে জানতে ও শিখতে পারবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কোনটি?
আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই অফিসিয়াল ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তি, স্কলারশিপ বিজ্ঞপ্তি ও অন্যান্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এইজন্য একজন শিক্ষার্থীর জন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট জানাটা খুবই জরুরী। আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিকানা: https://azhar.edu.eg/ ।
শেষ কথা
প্রিয় পাঠক, আশা করি আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এছাড়া আপনার যদি আল আজহার বিশ্ববিদ্যালয় নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন।
এরকম আরো শিক্ষামূলক সঠিক তথ্য পাওয়ার জন্য EduBaari ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমরা সব সময় নির্ভরযোগ্য এবং সত্য তথ্য প্রকাশ করে থাকি।
FAQ’s
আল আজহার বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ফাতেমীয় খিলাফতের কমান্ডার জাওহার। যিনি ৯৭০ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের কায়রোতে অবস্থিত।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হয়?
আল আজহার বিশ্ববিদ্যালয়ে সূচনা থেকে প্রায় সকল বিষয়ে পাঠদান করা হয় । এরমধ্যে মধ্যে রয়েছে কুরআন শিক্ষা, ইসলামী আইন শিক্ষা, যুক্তিবিদ্যা, চিকিৎসা, বিজ্ঞান, ইংরেজি, ভাষা ও মানবিকতা, ব্যবসায় প্রশাসন, কৃষি শিক্ষা, তথ্য ও প্রযুক্তি ইত্যাদি।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়তে পারবে কি?
অনেকেই ভাবে আল আজহার বিশ্ববিদ্যালয় মেয়েরা পড়তে পারবে না। কিন্তু এটা ভুল ধারণা। আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেয়েরাও পড়ালেখা করতে পারবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ে অমুসলিমরা পড়তে পারবে কি?
আল আজহার বিশ্ববিদ্যালয়ে অমুসলিমরা পড়তে পারবে না। এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে।
আল আজহার বিশ্ববিদ্যালয় শিয়া নাকি সুন্নি?
আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় সুন্নি ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসাবে খ্যাত।
