পুরাতন চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগদান করতে চাইলে আগ্রহীদের রিজাইন লেটার বাংলা ফরমেট লেখার নিয়ম জানতে হবে। resign letter bangla ফরমেট একদম সহজ।
বিভিন্ন কারণে-অকারণে আমাদের চাকরি ছাড়তে হয়। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য অবশ্যই একটি রিজাইন লেটার লিখতে হবে।
তাই আজকের পোস্টে রিজাইন লেটার বাংলা লেখার নিয়ম এবং চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন কিভাবে লিখতে হয় তা জানতে পারবেন।
রিজাইন লেটার বাংলা ফরমেট
তারিখঃ ০১/০৯/২০২৫
বরাবর
মহা ব্যবস্থাপক
মানব সম্পদ বিভাগ
কালার এন্ড কোং কোম্পানি
গুলশান, ঢাকা।
বিষয়ঃ চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন
শ্রদ্ধেয় মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ইসতিয়াক হোসেন আপনার কোম্পানীতে দীর্ঘ ২ বছর যাবৎ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত আছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আগামী ০১/১০/২০২৫ ইং তারিখ থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
ইসতিয়াক হোসেন
জুনিয়র এক্সিকিউটিভ
কালার এন্ড কোং লিঃ
গুলশান, ঢাকা।
original resign letter bangla
তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৫
বরাবর
মহাব্যবস্থাপক
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স
গাজীপুর, ঢাকা।
বিষয়: চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন আপনার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে দীর্ঘ ৪ বছর যাবত হিসাবরক্ষক পদে কর্মরত আছি। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে গত ০১/১০/২০২৫ ইং তারিখ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কাজ করা সম্ভব নয়।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমাকে আমার দায়িত্ব থেকে অতি দ্রুত অব্যাহতি প্রদান করুন।
বিনীত নিবেদক
মোঃ ইশতিয়াক হোসেন
হিসাবরক্ষক
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স
গাজীপুর, ঢাকা।
মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদ
তারিখ: ০৬ এপ্রিল ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
আল জাজিরা মডেল মাদ্রাসা
বনানী, ঢাকা।
বিষয়: চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতির জন্য আবেদন।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আহমেদ, সহকারী শিক্ষক হিসেবে ১ বছর যাবৎ আপনার প্রতিষ্ঠানে গুরুত্বের সহকারে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার পারিবারিক সমস্যার কারণে আমি চাকরি চালিয়ে যেতে পারছি না বলে মনে করছি। তাই আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে আগ্রহী।
অতএব, মহোদয়ের বিনীত আবেদন করছি আমাকে আগামী ১৬ জুলাই ২০২৫ তারিখ হতে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করে দিন।
আশা করি, আপনি বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে দেখবেন।
বিনীত নিবেদক
আহমেদ
সহকারী শিক্ষক
আল জাজিরা মডেল মাদ্রাসা
বনানী, ঢাকা।
