মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা, মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন ও মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৫ আজকের পোস্টে আলোচনা করা হবে।
তাই যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আজকের পোস্ট শেষ অব্দি পড়তে পারেন। কেননা এই পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা, মানবন্টন ও সার্কুলার সবকিছুই আলোচনা করা হবে। তাই আসুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি।
মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা
বাংলাদেশে মেডিকেল কলেজে (MBBS) ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়। নিচে মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা তুলে ধরা হলো:
শিক্ষাগত যোগ্যতা:
SSC/সমমান ও HSC/সমমান উভয় পরীক্ষায় (SSC ও HSC) বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে। এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞান (Biology) অবশ্যই থাকতে হবে এবং ন্যূনতম গ্রেড পেতে হবে।
জিপিএ (GPA) সংক্রান্ত শর্তাবলি
SSC ও HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। এবং HSC-তে জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য মূলত গুরুত্ব যোগ্যতা গুলো লাগে। একজন শিক্ষার্থীর যদি উপরোক্ত যোগ্যতা গুলো থাকে তাহলে সেই শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে।
বয়স সীমা:
মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত সর্বোচ্চ বয়সের কোন নির্দিষ্ট সীমা নেই, তবে ২০২৪ সালের ন্যূনতম যোগ্যতা অনুযায়ী ২০২২ বা ২০২৩ সালে HSC/সমমান পাশকারী শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন
পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ মার্কের। MCQ প্রশ্ন: ১০০টি, প্রতিটিতে ১ নম্বর। তবে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং: সাধারণত ০.২৫ নম্বর কাটা হয়।
- Biology – ৩০ নম্বর
- Chemistry – ২৫ নম্বর
- Physics – ২০ নম্বর
- English – ১৫ নম্বর
- General Knowledge – ১০ নম্বর
আবেদন ফি ও পদ্ধতি:
মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি সাধারণত ১০০০ টাকা। আবেদন অনলাইনে করতে হয়। অনলাইনে আবেদন করতে DGHS-এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটে ঠিকানা http://dghs.gov.bd বা http://dghs.teletalk.com.bd । উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।
শেষ কথা
এই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতামেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের আজকের পোস্ট একটু হলেও কাজে আসবে।
এছাড়া আজকের পোস্ট নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরো শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকবেন।
