যে সকল শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের অবশ্যই ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, ক্যাডেট কলেজে পড়ার খরচ ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কের সঠিক তথ্য জানতে হবে।
তাই আপনাদের জন্য আজকের এই ব্লগ পোস্টে ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, পড়ার খরচ এবং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত আলোচনা করব। তাই আসুন, দেরি না করে মূল আলোচনা শুরু করি।
ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা ২০২৫
যাদের স্বপ্ন রয়েছে ক্যাডেট কলেজে পড়াশোনা করার তাদের অবশ্যই ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা সঠিক তথ্য জানতে হবে। ক্যাডেট কলেজে ভর্তি হতে একজন শিক্ষার্থীর যেসব যোগ্যতা লাগবে তা হলো:
- প্রথমত শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
- শিক্ষার্থীর বয়স ভর্তি হওয়ার সময় ন্যূনতম ১১ থেকে সর্বোচ্চ ১৩.৫ বছরের মধ্যে হতে হবে;
- ১১ বছর বয়সী ছেলে ও মেয়ের গড় উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি ও ৪ ফুট ৬ ইঞ্চি;
- ১২ বছর বয়সী ছেলে ও মেয়েদের গড় উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি ও ৪ ফুট ৭.৫ ইঞ্চি;
- ১৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের গড় উচ্চতা ৫ ফুট ও ৪.৯ ইঞ্চি;
- ১১ বছর বয়সী ছেলে ও মেয়ের গড় ওজন ৩৫-৪০ কেজি ও ৩২-৩৮ কেজি;
- ১২ বছর বয়সী ছেলে ও মেয়েদের গড় ওজন ৩৮-৪৫ কেজি ও ৩৫ থেকে ৪২ কেজি;
- ১৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের গড় ওজন ৪২-৫০ কেজি ও ৩৮ থেকে ৪৬ কেজি;
- চোখের দৃষ্টিশক্তি ঠিকঠাক থাকতে হবে;
- দাঁতের গঠন সঠিক থাকতে হবে;
- ফুসফুসের কার্যকারিতা, হার্টবিট, শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক সব ঠিকঠাক থাকতে হবে।
মূলত এই কয়েকটি যোগ্যতা থাকলেই আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন। তাই আপনি যদি ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকেন তাহলে উপরোক্ত যোগ্যতাগুলো অর্জন করুন।
ক্যাডেট কলেজে পড়ার খরচ ২০২৫
ক্যাডেট কলেজে পড়ার খরচ সম্পূর্ণ নির্ভর করে শিক্ষার্থীর অভিভাবকের ইনকামের উপর। সচরাচর ক্যাডেট কলেজে একজন শিক্ষার্থীর মাসিক বেতন সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
অর্থাৎ, যে সকল শিক্ষার্থীর অভিভাবকের ইনকাম কম তাদের সর্বনিম্ন বেতন ১,৫০০ টাকা। আরো যে সকল শিক্ষার্থীর অভিভাবকের ইনকাম অনেক বেশি তাদের সর্বোচ্চ বেতন ২২,০০০ টাকা।
ক্যাডেট কলেজ ভর্তি সিলেবাস 2025
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ৬ষ্ঠ শ্রেণির সিলেবাস অনুসারে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সর্বমোট চারটি বিষয়ের উপরে ৩০০ নম্বরের পরীক্ষা হয়।
তাই যে সকল শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা ষষ্ঠ শ্রেণীর সিলেবাস অনুসরণ করে মূল বই পড়া শুরু করতে পারেন।
বাংলাদেশে কয়টি ক্যাডেট কলেজ আছে ও কি কি?
বাংলাদেশের সর্বমোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এই ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ৯টি ক্যাডেট কলেজ ছেলেদের জন্য এবং বাকি ৩টি ক্যাডেট কলেজ মেয়েদের জন্য। নিচে ১২টি ক্যাডেট কলেজের তালিকা প্রকাশ করা হলো:
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ;
- কুমিল্লা ক্যাডেট কলেজ;
- রাজেন্দ্রপুর ক্যাডেট কলেজ;
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ;
- সিলেট ক্যাডেট কলেজ;
- রংপুর ক্যাডেট কলেজ;
- বরিশাল ক্যাডেট কলেজ;
- পাবনা ক্যাডেট কলেজ;
- যশোর ক্যাডেট কলেজ;
- ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ;
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ;
- কক্সবাজার গার্লস ক্যাডেট কলেজ।
শেষ কথা
আজকের এই পোস্টে ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, পড়ার খরচ ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। আশা করি, ক্যাডেট কলেজে ভর্তি আগ্রহী শিক্ষার্থীদের আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ক্যাডেট কলেজ সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানতে আমাদের ব্লগে কমেন্ট করতে পারেন। এরকম আরো শিক্ষা বিষয়ক নিত্যনতুন তথ্য জানতে EduBaari ওয়েবসাইটে চোখ রাখুন।
FAQ’s
বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি?
বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
ক্যাডেট কলেজে ভর্তির জন্য কোন ক্লাস থেকে উত্তীর্ণ হতে হয়?
ক্যাডেট কলেজে ভর্তির জন্য ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
ক্যাডেট কলেজে ভর্তির জন্য সর্বনিম্ন বয়স কত?
ক্যাডেট কলেজে ভর্তির জন্য সর্বনিম্ন বয়স ১১ বছর।
ক্যাডেট কলেজে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা কত?
ক্যাডেট কলেজে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা ১৩ বছর ৬ মাস।
ক্যাডেট কলেজের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের মাসিক বেতন শিক্ষার্থীর অভিভাবকের আয়ের উপর নির্ভর করে। সাধারণত ক্যাডেট কলেজের মাসিক বেতন সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কতবার দেওয়া যায়?
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা শুধুমাত্র একবার দেওয়া যায়। ক্যাডেট কলেজে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
