সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা | প্যারামেডিকেল পড়ার যোগ্যতা

সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা ও প্যারামেডিকেল পড়ার যোগ্যতা নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে। এর পাশাপাশি প্যারামেডিকেল পড়ার খরচ ও কলেজের তালিকা উল্লেখ করা হবে। তাই যারা প্যারামেডিকেল কলেজ সম্পর্কে সঠিক তথ্য জানতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। 

অধিকাংশ শিক্ষার্থী প্যারামেডিকেল কলেজে ভর্তি হতে আগ্রহী কিন্তু তারা প্যারামেডিকেল পড়ার যোগ্যতা সম্পর্কে কিছুই জানে না। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই পোস্টে প্যারামেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত এ টু জেড আলোচনা করব। 

সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা

সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে নূন্যতম এইচএসসি পাশ হতে হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর প্যারামেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। 

এছাড়া সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে নিচে। 

ফিজিওথেরাপি: ফিজিওথেরাপি প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য সাধারণত ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগ থেকে ৫০% নম্বরে উত্তীর্ণ  হতে হবে। 

মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করছে ভর্তির জন্য শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করতে হবে। 

নার্সিং: নার্সিং কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক/ইন্টারমিডিয়েট পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হয়। এছাড়া ইন্টার পরীক্ষায় ৫০% নম্বর থাকতে হবে।

বেসরকারি প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা

বেসরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, যেকোনো বেসরকারি প্যারামেডিকেল ভর্তির জন্য কোন পয়েন্ট লাগবে না। 

শুধু এসএসসি/মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া আরো বিস্তারিত জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

প্যারামেডিকেল পড়ার যোগ্যতা

প্যারামেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে প্যারামেডিকেল পড়ার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। তাহলে পরবর্তীতে প্যারামেডিকেল কলেজে ভর্তি হতে কোন সমস্যা হবে না। 

সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির জন্য একজনের শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। 

এছাড়া বেসরকারি প্যারামেডিকেল কলেজ ভর্তির জন্য শিক্ষার্থীকে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলেই হবে। 

প্যারামেডিকেল পড়ার খরচ

প্যারামেডিকেল পড়ার খরচ মূলত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্যারামেডিকেল কোর্স করবেন তার উপর নির্ভর করে। সরকারি প্যারামেডিকেল কলেজ থেকে প্যারামেডিকেল কোর্স করলে খরচ কম হয় আবার বেসরকারি প্যারামেডিকেল কলেজ থেকে কোর্স করলে খরচ অনেক বেশি হয়। 

বর্তমান সময়ের প্যারামেডিকেল পড়ার খরচ ভর্তি ফি, পাঠ্যপুস্তক, পরীক্ষার ফি, হোস্টেল খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে আনুমানিক ৫০,০০০ টাকা থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত। 

এছাড়া প্যারামেডিকেল পড়ার খরচ সম্পর্কে সঠিক তথ্য জানতে প্রাক্তন একজন শিক্ষার্থী বা একজন শিক্ষকের নিকট পরামর্শ নিতে পারেন। আমরা আপনাদের আনুমানিক একটি হিসাব দেওয়ার চেষ্টা করলাম। 

সরকারি প্যারামেডিকেল কলেজের তালিকা

প্যারামেডিকেল কলেজে পড়ার জন্য বাংলাদেশের বেশ কয়েকটি সরকারি প্যারামেডিকেল কলেজ রয়েছে। নিচে সরকারি প্যারামেডিকেল কলেজের তালিকা উল্লেখ করা হলো। 

  • ঢাকা প্যারামেডিকেল কলেজ;
  • রাজশাহী প্যারামেডিকেল কলেজ;
  • চট্টগ্রাম প্যারামেডিকেল কলেজ;
  • খুলনা প্যারামেডিকেল কলেজ;
  • বরিশাল প্যারামেডিকেল কলেজ;
  • সিলেট প্যারামেডিকেল কলেজ;
  • ময়মনসিংহ প্যারামেডিকেল কলেজ;
  • নোয়াখালী প্যারামেডিকেল কলেজ। 

উপরোক্ত এই কয়েকটি প্যারামেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের সরকারি প্যারামেডিকেল কলেজ। আপনি যদি অল্প খরচে প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করতে চান তাহলে উপরোক্ত যেকোনো একটি কলেজে ভর্তি হতে পারেন। 

প্যারামেডিকেল কোর্স কত বছর

প্যারামেডিকেল কোর্স সাধারণত ১ বছর থেকে ৪ বছরের হয়ে থাকে। অর্থাৎ, আপনি যদি প্যারামেডিকেল কোর্স করতে চান তাহলে সর্বনিম্ন ১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৪ বছরের জন্য কোর্সটা করতে পারবেন। 

প্যারামেডিকেল কোর্স কোথায় কোথায় আছে? 

আপনি যদি প্যারামেডিকেল কোর্স করতে চান তাহলে বাংলাদেশের সরকারি বেসরকারি সব মিলিয়ে প্রায় ২০টির বেশি প্যারামেডিকেল কলেজ রয়েছে। সেই সকল সরকারি বেসরকারি কলেজে প্যারামেডিকেল কোর্স করতে পারেন। 

উপরে আমরা সরকারি প্যারামেডিকেল কলেজের তালিকা উল্লেখ করেছি। আপনি চাইলে উপরের যেকোনো একটি কলেজ থেকে প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করতে পারেন। 

শেষ কথা 

এই ছিল আজকে সরকারি প্যারামেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা ও প্যারামেডিকেল পড়ার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, প্যারামেডিকেল ভর্তি সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। 

এছাড়া প্যারামেডিকেল ভর্তি সম্পর্কে যদি কোন তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম শিক্ষা বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে EduBaari চোখ রাখুন। 

Similar Posts