হলিক্রস কলেজে পড়ার খরচ এবং হলিক্রস কলেজ হোস্টেল খরচ কত তা এই পোস্টে আলোচনা করা হবে। তাই যারা হলিক্রস কলেজের পড়ার খরচ সম্পর্কে সঠিক তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট।
বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হলিক্রস কলেজ। এটি রাজধানীর ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এটি মূলত নারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান।
অধিকাংশ নারী শিক্ষার্থী হলিক্রস কলেজে ভর্তি হতে আগ্রহী। কিন্তু তারা হলিক্রস কলেজে পড়ার খরচ কত তা সঠিক জানেনা। তাই আজকের এই পোস্টে অভিভাবক এবং শিক্ষার্থীদের সুবিধার্থে হলিক্রসে পড়ার খরচ সম্পর্কে আলোচনা করা হবে।
হলিক্রস কলেজে পড়ার খরচ কত?
অনেক অভিভাবক বা শিক্ষার্থী মনে করেন হলিক্রস কলেজে পড়ার খরচ অনেক বেশি টাকা। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল। কারণ হলিক্রস কলেজে পড়ার খরচ খুব একটা বেশি না। এই কলেজে পড়ার খরচ ধাপে ধাপে বর্ণনা করা হলো।
আবেদন ফি: হলিক্রস কলেজে ভর্তির জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে হয়। হলিক্রস কলেজে ভর্তি আবেদন ফি ৩৫০-৪০০ টাকা পর্যন্ত।
ভর্তি ফি: হলিক্রস কলেজে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও বাণিজ্যিক বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। এই তিন বিভাগে ভর্তির জন্য হলিক্রস কলেজে ভর্তি ফি ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা।
ইউনিফর্ম: হলিক্রস কলেজে পড়াশোনা করার জন্য প্রত্যেকদিন তাদের নির্দিষ্ট ইউনিফর্ম পড়তে হবে। একজন শিক্ষার্থীর ১ সেট ইউনিফর্ম বানাতে প্রায় ২,০০০ টাকা থেকে ৩০০০ টাকা লাগে।
বই: এই কলেজে পড়াশোনা করার জন্য অতিরিক্ত বা এক্সট্রা কিছু বই/গাইড কিনতে হয়। বই বা গাইড কেনার পাশাপাশি অন্যান্য কিছু শিক্ষাসামগ্রী কিনতে হয়। একটা গাইড এবং শিক্ষা সামগ্রী সবমিলিয়ে ৩-৪ হাজার টাকা লাগে।
মাসিক টিউশন ফি: হলিক্রস কলেজে শিক্ষার্থীদের জন্য টিউশন ব্যবস্থা রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিমাসে টিউশন ফি দিতে হয়। টিউশন ফি মাসে ন্যূনতম ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা।
পরীক্ষার ফি: হলিক্রস কলেজে প্রায় প্রতি মাসে শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য পরীক্ষা নেওয়া হয়। প্রতিমাসে মূল্যায়ন পরীক্ষার ফি প্রায় ৫০০-৬০০ টাকা। এছাড়া বোর্ড পরীক্ষার ফি এবং রেজিস্ট্রেশন ফি আলাদা দিতে হয়।
ল্যাব ফি: হলিক্রস কলেজে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে তাদের অবশ্যই ল্যাব ফি প্রদান করতে হয়। প্রত্যেক জন শিক্ষার্থীকে ল্যাব ফি হিসেবে ৩-৫ হাজার টাকা দিতে হয়।
মোটামুটি হলিক্রস কলেজে পড়ার খরচ সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এই বিষয়ে আরো সঠিক তথ্য জানতে হলিক্রস কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পারেন।
হলিক্রস কলেজ হোস্টেল খরচ
হলিক্রস কলেজ হোস্টেল খরচ কত তা সঠিকভাবে বলতে পারবে কলেজ কর্তৃপক্ষ। কেননা সাধারণ মানুষ হলিক্রস কলেজ হোস্টেল খরচ সম্পর্কে কিছুই জানেনা।
এইজন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হোস্টেল খরচ সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন। চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন।
হলিক্রস কলেজ কোথায় অবস্থিত
হলিক্রস কলেজ রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এই কলেজ শৃঙ্খলা ও একাডেমিক সাফল্যের জন্য অনেক বেশি সুপরিচিত। হলিক্রস কলেজ ১৯৫০ সালে প্রতিষ্ঠিত যা এখন ক্যাথলিক খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত হয়।
হলিক্রস কলেজ কি আবাসিক কলেজ?
বাংলাদেশের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হলিক্রস কলেজ। এই কলেজ ঢাকার রাজধানী তেজগাঁও এলাকায় অবস্থিত। অনেকেই ভাবেন এটি হয়তো আবাসিক কলেজ। কিন্তু না, হলিক্রস কলেজ আবাসিক কলেজ নয়।
হলিক্রস কলেজে কি ছেলেরা পড়তে পারবে?
না, হলিক্রস কলেজে ছেলেরা পড়তে পারবে না। হলিক্রস কলেজ শুধু মেয়েদের জন্য। অর্থাৎ, হলিক্রস কলেজ নারী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এখানে শুধু নারী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে এবং পড়ালেখা করতে পারবে।
শেষ কথা
হলিক্রস কলেজে পড়ার খরচ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই কলেজে পড়ার খরচ সম্পর্কে সঠিক তথ্য জানতে একজন প্রাক্তন শিক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।
আর এই পোস্ট নিয়ে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম শিক্ষা বিষয়ক যেকোনো তথ্য পেতে EduBaari ওয়েবসাইটে চোখ রাখুন।
